সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

দুর্গাপূজায় পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে: পুলিশ সুপার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১০ 🪪

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নাম্বারগুলো প্রতিটি মন্দিরের কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে। তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। আশা করি আমরা সকালের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারব

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় একযোগে মোট ২২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজার প্রাকপ্রস্তুতি দেখতে এসেছি নারায়ণগঞ্জের সকল মন্দিরের প্রস্তুতি ভালো রয়েছে। আমাদের উদ্দেশ সবাই যেন পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা। সবার সহযোগিতা নিয়ে যেন ভালোভাবে উদযাপন শেষ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মন্দির ও পূজা উদযাপন কমিটির কাছ থেকে সহযোগিতা পাচ্ছি।

সরেজমিনে দেখা যায়, রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জ মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির ও ৫নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম, তারেক আল মেহেদী, ইসরাত জাহান, পিপিএম, নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ ও টিআই (প্রশাসন) মোঃ আবদুল করিম শেখ’সহ জেলা পুজা উদযাপন কমিটির নেতা, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও‌ পুজারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102