বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ফরমায়েশী রায়ের বিরুদ্ধে মহানগর বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৭২ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ফরমায়েশী রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বুধবার (২ আগষ্ট) বিকেল সাড়ে চার টায় মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এ কর্মসূচী পালন করে নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাড, সাখাওয়াত বলেন, আদালত একটি ফরমায়েশী রায় দিয়েছে। আজকে তারেক রহমানকে সাজা দিয়ে আন্দোলন কে দমাতে চায়। কিন্তু আমরা বলতে চাই তারেক রহমানকে সাজা দিয়ে এ আন্দোলন দমানো যাবেনা। বিএনপির একজন নেতাকর্মী বেচেঁ থাকতে এ আন্দোলন থেকে পিছপা হবে না। এ সমাবেশ থেকে আমরা বলতে চাই, এ সরকার যে সকল মিথ্যা মামলা দিয়েছে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। তারেক রহমানের বিরুদ্ধে যে ফরমায়েশ রায় দিয়েছেন সেটা অবিলম্বে প্রত্যাহার করুন।

এর পূর্বে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেনখান,মোঃ আনোয়ার হোসেন আনু, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহেদ আহমেদ, সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102