বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে বিয়ে ও প্রতারণা, রূপগঞ্জে ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ASP) পরিচয় দিয়ে বিয়ে ও প্রতারণার অভিযোগে জাকারিয়া আহমেদ (ওরফে রাজন) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার আব্দুস ছবুর তপাদারের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি পুলিশের কোনো ইউনিটেই কখনও কর্মরত ছিলেন না।

ওসি আরও বলেন, সম্প্রতি জাকারিয়া রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে এক নারীকে বিয়ে করেন। কিছুদিন পর তার স্ত্রী তার ভুয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখে। অবশেষে তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে কেরানীগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ‘জাকির আহমেদ চৌধুরী’ নামে অতিরিক্ত পুলিশ সুপার পদবির একটি ভুয়া আইডি কার্ড এবং পুলিশের একটি টুপি উদ্ধার করা হয়।

ওসি লিয়াকত আলী আরও জানান, গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে। দেশের অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102