শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

শহরের কিল্লারপুলে ঝোপ থেকে মাথায় আঘাতসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৫৫ 🪪

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপ থেকে মাথায় আঘাতের চিহ্নসহ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে কিল্লারপুল ড্রেজার অধিদপ্তর সংলগ্ন দেয়ালের পাশের একটি ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে তারা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পরে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে চেক লুঙ্গি ও ধূসর রঙের টি-শার্ট ছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102