বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৪ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মিছিল করেছে অসংখ্য হত্যা, চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারীরা। এ সময় স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (২০ মে) রাত দশটার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। মিছিল থেকে এক কিশোরকে আটক করে পুলিশেও দেয় স্থানীয় বিএনপির লোকজন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় আজমেরী ওসমানের অনুসারী কয়েকজন তরুন-যুবক মিছিল করে। এ সময় ঝটিকা মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। খবর পেয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ওই মিছিলকারীদের ধাওয়া দেন।

এ সময় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটকে পুলিশে সোপর্দ করে বিএনপির লোকজন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমরা জিদানকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে আরো তথ্য নিচ্ছি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ সংগঠন হিসেবে মামলা প্রক্রিয়ধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক সংঘাত যেন সাধারণ মানুষের জীবনকে বিপন্ন না করে, সে জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন তারা। এ পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102