শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিস ও হাসপাতালে দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৮ 🪪

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী, তাদের শাস্তি দেওয়া হয়। এদের মধ্যে একজনকে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যজনকে ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, অভিযানে একটি পাসপোর্টও জব্দ করা হয়েছে।

অন্যদিকে, খানপুর হাসপাতালের সামনে পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়। হাসপাতালের সামনে অবৈধভাবে রাখা একটি সিএনজি সরানো হয়। এছাড়া, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত লাগানো ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে।

এই অভিযান নারায়ণগঞ্জকে দালালমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102