শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় না’গঞ্জে এনসিপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮২ 🪪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, এতোদিন প্রশাসন আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে চা-নাস্তা করেছে। আমরা আর এধরনের আচরণ দেখতে চাই না। একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেলে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ডেভিল হান্টের মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাদের জামিন দেওয়া হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র যদি পুনরায় করা হয়, বিপ্লবী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এই দেশ একাত্তরের শহীদদের রক্তে গড়া দেশ। ২৪ এর অভ্যুত্থানের পর এখানে ফ্যাসিস্টদের রাজনৈতিক অধিকার আর নেই। প্রশাসন, রাজনৈতিক দল বা সুশীল সমাজ আওয়ামী লীগের ব্যাপারে যেকোনো দুর্বলতা দেখালেই ছাত্র-জনতা কঠোর অবস্থান নেবে।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102