বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

রুপগঞ্জে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩০ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নদী থেকে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে জয় সহপাঠীদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফিরছিল। এ সময় চলন্ত ট্রলার থেকে গোসলের উদ্দেশ্যে জয়সহ আরও সাতজন সহপাঠী নদীতে ঝাঁপ দেয়। বাকিরা নিরাপদে উঠে এলেও জয় নিখোঁজ হয়ে যায়।

জয় আহমেদ রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার পিতা মারুফ আহমেদ পেশায় বাসচালক। জয় এ বছর পিআরডি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102