বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামী রব মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে সুলেখা আক্তার ও রব মিয়ার বিয়ে হয়। তাদের চার কন্যাসন্তান রয়েছে। তবে গত সাত বছর ধরে সংসারে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে রব মিয়া স্ত্রীর গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে। আশেপাশের লোকজন ঘটনা টের পেয়ে রব মিয়াকে ঘরের ভেতর আটকে রাখে। পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, রব মিয়া হত্যার ঘটনা স্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্ত্রী তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক রাখতেন না এবং তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। এ কারণে তিনি ক্ষোভে স্ত্রীকে শাবল দিয়ে আঘাত করে অচেতন করার পর ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আসামি মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, রব মিয়ার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে, রব মিয়া কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং পরিবারে দীর্ঘদিনের অশান্তি চলছিল।

এই ঘটনায় এলাকায় তীব্র শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102