বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

রুপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জসিম উদ্দিন বরগুনার পাথরঘাটা এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে সুরভী আক্তারকে বিয়ে করে রূপগঞ্জের কাঞ্চন এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ মার্চ পারিবারিক কলহের জেরে জসিম উদ্দিন তার স্ত্রী সুরভী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর তিনি সুরভীর পরিবারকে আত্মহত্যার কথা জানিয়ে চলে যান। পরে সুরভীর পরিবার বাসায় এসে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সুরভীর বাবা মো. দেলোয়ার হোসেন রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, স্ত্রী হত্যার দায়ে আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আসামির শাস্তি হয়েছে, যা সমাজে একটি সতর্কবার্তা দেবে।

এ মামলায় পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে এবং আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির দোষ প্রমাণিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102