মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মার্চ ফর গাজা সফল করার লক্ষে  নারায়ণগঞ্জবাসীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪০৮ 🪪
ফ্রি ফ্রি  ‘ফিলিস্তিন,  ‘ইসরায়েল নিপাত যাক’ ফিলিস্তিন জিন্দাবাদ, শ্লোগান আকাশ বাতাস প্রকম্পিত করে হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশেছে ঢাকার সোহরাওয়ার্দী  উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গণজমায়েতে।
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারাদেশের মতো যোগ দিয়েছে নারায়ণগঞ্জবাসী। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মূল আয়োজন গণজমায়েতে।
শনিবার ১২ এপ্রিল বিকাল ৩টার  গণজমায়েতকে সফল করতে  সকাল ১০টা থেকেই বাস, ট্রাক, পিকআপ ও ট্রেন সহ হাজার হাজার  জনতা  সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন।
এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা সহ কালিমা খচিত  ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’লেখা কাপড়।
সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পশ্চিম-পূর্ব প্রান্তের চত্বরে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জন্য।
ওই মঞ্চের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।
এদিন দুপুর ৩টা থেকে এই মঞ্চ থেকে ‘মার্চ ফর গাজার’ ঘোষণা পত্র পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক আমারদেশবপত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান । এসময় বিভিন্ন দলের নেতরা মঞ্চে উপস্থিত ছিলেন। গণজমায়াতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।
উদ্যানের চারপাশের এলাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মৎস্য ভবন এবং দোয়েল চত্বরসহ পুরো এলাকায় মাইক লাগানো হয়েছে।
প্রতিটি মানুষের চোখে মুখে ফিলিস্তিন মুসলমানদের প্রতি ভালোবাসা আর ইজ*রাইল সহ তার মিত্রদের প্রতি ঘৃণা প্রকাশিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102