শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

ইসরায়েলি বোমা হামলায় মানুষ পাখির মতো উড়ছে : মাসুম বিল্লাহ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ 🪪
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েলি গনহত্যার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়নগঞ্জ শাখার নেতাকর্মীরা।

 সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জ নগরীর প্রেসক্লাব সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইজরাইলী বাহিনী ড্রোন দিয়ে টার্গেট করে মা-বোনদেরকে বোম্বিং করে নির্মমভাবে হত্যা করছে। এসব দেখলে কোন বিবেকবান মানুষ ঠিক থাকতে পারে না। থাকা সম্ভব নয়। পুরো দেশটাকে একটা বিরান ভূমিতে পরিণত করে ফেলেছে এ অসভ্য ইহুদিরা। এমনকি মসজিদে আজানের সময় আল্লাহু আকবার বলার সাথে সাথে বর্বর ইজরাইল বোমা হামলা করে মসজিদকে উড়িয়ে দিয়েছে। বোমার তীব্রতায় মানুষ পাখির মত আকাশে উড়ছে। আহঃ কতটা হৃদয়বিদারক দৃশ্য। আমরা সহ্য করতে পারছি না।

তিনি আরও বলেন, জাতিসংঘ সহ অন্যান্যরা কি করছে তা আমাদের বুঝে আসে না। তারা কেন জাতিসংঘ, ওআইসি, হিউম্যান রাইটস নাম ধারণ করে বসে আছে? এমন মানবতা বিধ্বংসী কার্যক্রমে যদি তারা কোন পদক্ষেপ না নেয় তাহলে তাদের জাতিসংঘে থাকার কোন অধিকার নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে মিছিল বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি  হাজী আমান উল্লাহ ও ডাঃ সাইফুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাওঃ শামসুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাঃ ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মামুনুর রশিদ সহ প্রমুখ।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, ফিলিস্তিন ইহুদিদের আবাসস্থল নয়, কবরস্থান হবে ইনশাআল্লাহ। অচিরেই মুসলমানদের কাছে ওরা পরাজয় বরণ করবে। আমরা সকলকে বলবো, ইজরায়েলী সকল পণ্য বর্জনের ব্যাপারে সজাগ থাকবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102