শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ‘আমরা জনতা- নারায়ণগঞ্জ’ এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৫ 🪪
গাজায় ইজরায়েলের বর্বরোচিত নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আমরা জনতা- নারায়ণগঞ্জ’ এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
শনিবার ২২ মার্চ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রধান সমন্বয়কারী সমাজসেবক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলী আমজাদ মিন্টু, ইঞ্জিনিয়ার শেখ মাহবুবুর রহমান, মোশারফ হোসেন রানা, ভোলানাথ বনিক, শিক্ষাবিদ উম্মে কুলসুম কাকলি, বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ মাহমুদ, মোঃ সেলিম রেজা, শিক্ষাবিদ মোঃ কামাল মল্লিক, নাদিম হাসান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান শহীদ, মাহফুজুর রহমান, মির্জা এহসানুল হক শিপন, মোঃ শাহজাহান, এম এ হাসান টমাস, সানোয়ার হোসেন ভুট্টো প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় গত ২ বছর যাবৎ দখলধার ইজরাইলী বাহিনী যে অমানবিক নির্মম গণহত্যা চালাচ্ছে তা বিশ্ব মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই হামলায় ৪৮ থেকে ৫০ হাজারের বেশী ফিলিস্তিনীকে হত্যা করেছে। গত দুই তিন দিনে রমজানেও এক হাজারের বেশি শিশু ও নারীসহ ১ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এই নারকীয় তাণ্ডব ও হত্যাকান্ড বন্ধ করতেই হবে। অন্যথায় নিরীহ গাজার মুসলিম জাতিকে ধ্বংস করার পায়তারা করছে দখলধার ইজরায়েল বাহিনী। এই বিষয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততম সময়ে জরুরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইজরাইল একতরফা মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে। ইজরাইলের উগ্রবাদী ও বর্বরতা সম্মিলিত ভাবে বন্ধ করতে হবে। অন্যথায় অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে সারা পৃথিবী অগ্রসর হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102