শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে না’গঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৪ 🪪

মহান শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দল র‍্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নগরীর প্রধান সড়কে র‍্যালি বের করা হয়, যা নারায়ণগঞ্জ মিশনপাড়া থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ   প্রেসক্লাবের গিয়ে শেষ হয়।

শুক্রবার ( ২১:ফেব্রুয়ারী ) বিকালে  অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ ও র‍্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু সহ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দ। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” সহ বিভিন্ন স্লোগান দিয়ে তারা ভাষা শহীদদের স্মরণ করেন।

র‍্যালি পূর্ব সমাবেশে  মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। এই আন্দোলন শুধু মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য নয়, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামেরও প্রেরণা যুগিয়েছে।
তারা আরও বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, আফ্রিদি হক, কোষাদক্ষ মোঃ আরিফ, কার্যকরী সদস্য হৃদয় প্রধান, সহ-দপ্তর সম্পাদক রনি,
সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী  মোঃ জুয়েল, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী বুলবুল, রাশেদ, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য ফয়সাল, সাঈদ, উৎসব, জাহিদ, হৃদয়, সেলিম, জিহাদ, মঞ্জু, কামাল, রাসেল, ইমরান, রকি, তুহিন গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য রকিবুল হাসান রকির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102