শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

ছাত্রলীগ এখন নিষিদ্ধ এর আগে দেশ থেকে তারা পালিয়েছে – সাখাওয়াত ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ 🪪
নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন রানা বলেন, বিগত ১৭ বছর যাবৎ আমাদের বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতাকমীর্দের বাড়িতে থাকতে দেয়নি হাসিনা সরকার। পুলিশি হয়রানিতে ঘরের মা বোন স্ত্রী সন্তানরা বাড়ি ঘরে আতংকে থাকতে হতো। এখন আওয়ামীলীগের নেতাকর্মী বাড়িতে থাকায় কর্মসূচি দিয়ে পলাতক হাসিনা তাদের বাহিরে বের করার চেষ্টা করছে। পলাতক নেত্রী কোন কথা না শুনে বাড়িতে পরিবার নিয়ে থাকেন। ছাত্রলীগ এখন নিষিদ্ধ দল, এর আগে তারা দেশ থেকে পালিয়ে গেছে।

মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারী) বিকেলে গোগনগর এলাকায় শীতালক্ষ্যা ব্রীজের সামনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও  বলেন, জনগণের বিচ্ছিন্ন দল রূপান্তিত হয়েছে ফ্যাসিবাদি আওয়ামীলীগ। ভুয়া কর্মসূচী ঘোষনা দিয়ে বাড়িতে থাকা নেতাকমীর্দের মাঠে নামানো চেষ্টা করে যাচ্ছে। এদিকে জনগণের ভয়ে রাজপথ ছেড়ে গ্যারেজে ভিতরে লিফলেট বিতরণ করে ভিডিও করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকমীর্রা। ফেসবুক ভাইরাল হওয়াটায় এখন নেতা—কমীর্দের উৎসবে রূপ নিয়েছে। শুনলাম বন্দরে চারজন গ্রেপ্তার হয়েছে, তারা বাড়িতে ছিলো ভালো ছিলো, কেনো ভাইরাল হতে গেলো।

এসময়  আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর ইউনিয়নের সমাজসেবক খলিলুর রহমান সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102