শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

আলীরটেকে শাহীন রাজু ডে- নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭২৭ 🪪

বক্তাবলী পরগনায় এই প্রথম জমকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি খেলাধুলা একাডেমির উদ্যোগে শাহীন রাজু ডে-নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) সন্ধ্যায় আলীরটেক মুক্তারকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনালে ডিক্রিরচর সূর্য তরুণ সংসদ বক্তাবলীর লক্ষীনগর পশ্চিমপাড়া সমাজকে ২-১ গোলে পরাজিত করে। পরে বিজয়ী দল গোল্ডকােপ ট্রফি উপহার দেওয়া হয়।

উৎসবমুখর পরিবেশ ও ফ্লাডলাইটের আলোয় এই খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে ক্রীড়ামোদি হাজার হাজার দর্শক মাঠে ভীড় জমায়।

আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মো. শাহীন রাজুর সভাপতিত্বে
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন বলেন, মাদকমুক্ত ও নেশামুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। তিনি স্মার্ট আলীরটেক ইউনিয়ন গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় টুর্নামেন্টের আয়োজক মো. শাহীন রাজু বলেন,খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজর আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন
আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আলী নুর মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন, মুক্তারকান্দি পঞ্চায়েত কমিটির প্রধান জয়নাল আবেদীন বেপারী,পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নাজির হোসেন,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, জাকের পার্টির জেলার সহ সভাপতি আমানউল্লাহ মেম্বার, সাবেক মেম্বার আব্দুল কাদির মূর্ধা,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসবি শাহীন সরকার, ব্যবসায়ী রাকিবউদ্দিন মাষ্টার, সাবেক মেম্বার বাচ্চু মিয়া,সমাজসেবক সাবেক মেম্বার আব্দুর রহমান, আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মান্নান, রওশন আলী,মোক্তার হোসেন,জাকির হোসেন,বক্তাবলী ইউপি মেম্বার রাসেল চৌধুরী,সমাজসেবক ওহাব ফরায়েজী, সদর থানা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মামুন পাঠান প্রমুখ।

ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ দয়াল মাসুদ,জাকারিয়া, আবির হোসেন ইমরান,তনয় সহ কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102