শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আলীরটেকে মরহুম আঃ কুদ্দুস চেয়ারম্যান স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৬ 🪪

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়নে মরহুম আঃ কুদ্দুস চেয়াম্যান স্মৃতি স্মরণে আলীরটেক কিশোর সংঘের উদ্যোগে টিভিকাপ ব্যাডমিন্টন টু্র্নামেন্ট ২০২৩ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) রাতে আলীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আঃ মতিন মেম্বারের সভাপতিত্বে ও আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, পূ্র্ব চরগড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হেলাল মিয়া, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো.আঃ কাদের জিলানী, সমাজ সেবক মো.আবু সাইদ, ড্রেজার ব্যবসায়ী আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার মো.ওসমান গনী,সাবেক ইউপি সদস্য মো.ফরিদ মেম্বার, সমাজ সেবক মো. নাসির উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরু, সমাজ সেবক মো. রুহল আমিন সুলতান, সমাজ সেবক মো. আজাহার উদ্দিন।

এই ব্যাডমিন্টন ফাইনাল খেলায়, আলীরটেক কিশোর সংঘ বনাম লক্ষীনগর পশ্চিম পাড়া দল অংশগ্রহণ করে।ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে লক্ষীনগর পশ্চিম পাড়া দল। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আয়োজন সহযোগিতায় ছিলেন, মো. আপন, মো. হাসান, মো. অনিক, মো. জুবায়ের, মো. শিহাব, মো. মাহিদ, মো. রুবেল, মে. ইমরান, মো. আল আমিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102