শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

দেশে বিএনপি- জামায়াতকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবেনা- শহীন সরকার

ডেইলি নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩২ 🪪

নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই আন্দোলনের নামে সারাদেশে সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দিতে চাচ্ছে বিএনপি-জামায়াত। এই আগুন সন্ত্রাসীদের ঠেকাতে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে এই শান্তি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোনো অবস্থাতেই বিএনপি ও তার সহযোগীদের দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবেনা’। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে ডেইলি নারায়ণগঞ্জকে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন সরকার।

শনিবার (১১ জানুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ গোগনগরের প্রয়াত নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর গোলচত্বরে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সদর থানা যুবলীগের পক্ষ থেকে নেতাকর্মী নিয়ে যোগদান করেন শাহীন সরকার।

গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টার এর সভাপতিত্বে ও গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী সওদাগর খান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জসীম উদ্দিন আহম্মেদ, সাবেক প্রচার সম্পাদক আঃ হাকিম, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, সদর থানা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ও গোগনগর ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়াম্যান নূর হোসেন সওদাগর, যুবলীগ নেতা রফিক প্রধান, গোগনগর ২নং সভাপতি ওয়ার্ডের আক্তার হোসেন সুকুম, বসির সিকদার, রাজা মিয়া, ইসমাইল মুন্সি, রমিজ উদ্দিন, আলীমীয়া সরকার, আঃ মোতালিব, ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ, সেক্রেটারী মো. ওমর ফারুক, ৫নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম রফিক, মাসুদ রানা , সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরিফ হোসেন শেখ সানিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102