শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

আমি যে ভালোবাসা পেয়েছি তা কতজন অর্জন করতে পেরেছে সেটা আমি জানি না- সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৯৯ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ, কে, এম, সেলিম ওসমান বলেছেন, আমি যে ভালোবাসা পেয়েছি তা কতজন অর্জন করতে পেরেছে সেটা আমি জানি না। আমি যখন কাজ শুরু করেছি, তখন আমি বলেছি আমি জনগনের গোলাম হিসেবে কাজ করবো। সাড়ে ৯ বছর ধরে আমি গোলাম হিসেবেই কাজ করেছি। কোথায় বাসা, কোথায় ঘর আমি সেটা দেখি নাই। যেখানে ডেকেছে সেখানেই গিয়েছি। ডাকতে শুধু সময় লেগেছে, আমার আসতে সময় লাগেনি। গোগনগরে অনেক কাজ করার সুযোগ ছিলো, কিন্তু আমি সেই কাজ করতে পারি নাই। আমি লজ্জা রেখে কথা বলতে চাই না, গোগনগনের মানুষের প্রতি আমার অনুরোধ রইলো, আপনারা দলাদলি কইরেন না। আমি যতবারই আসছি, ততবারই দেখি আপনাদের মধ্যে দলাদলি আছে। এ দলাদলি থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্ম কিন্তু ভালো করতে পারবে না। দলাদলি, ঝগড়া-ঝাটির কারণে আমাদের ছেলে-মেয়েরা শান্তিতে বসবাস করতে পারবে না এখানে।
গোগনগর ইউনিয়নের নির্বাচিত পরিষদ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে রবিবার (১২ই নভেম্বর) বিকেল ৪ টায় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংসদ সেলিম ওসমান আরও বলেন, আমি নির্বাচিত হলাম কি হলাম না, নির্বাচন করলাম কি করলাম না এটা বড় কথা নয়। আমি একটা কথাই বলবো, আজকে আমার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানরা, কাউন্সিলররা, মেম্বাররা আমাকে যথেষ্ট সহযোগীতা করেছে। এজন্য আমি জনগনের কল্যাণে কাজ করতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ হয়ে আপনি যদি আরেকজন মানুষকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি কেমন মানুষ। এটা সংসার করার ভালোবাসা নয়, মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসা।

তিনি বলেন, আমি আগেও আপনাদের বলেছি, আপনাদের এলাকার মধ্যে কেউ যেন দ্বিধা দ্বন্দ্বে না থাকে। আসেন, আমরা যদি সবাই এক থাকতে পারি, একত্রিত হয়ে কাজ করতে পারি তাহলে আমাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনি ভবিষ্যত প্রজন্ম সুখে থাকতে পারবে।

তিনি আরও বলেন, অনেকে আমাকে চিঠি পাঠিয়েছে, ফোন করেছে এই স্কুলের অডিটরিয়ামে ছুটির দিনে যাতে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেই। এটা আমার বিষয় না, স্কুলটা হলো সরকারের, আর সরকার হলো জনগনের। তাই জনগনের যদি প্রয়োজন হয়, তাহলে স্কুল কমিটি সামান্য কিছু অর্থের বিনিময়ে এখানে বিয়ের অনুষ্ঠানের অনুমতির জন্য ডিসি সাহেবের সাথে আলোচনা করে ব্যাবস্হা নেয়া যাবে।
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আসেন আমরা সবাই দোয়া করি পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে, আমরা যেন ভালো থাকতে পারি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কলাগাছীয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির মাদবর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সমাজ সেবক আলমাস আলী, আলী আকবর, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন মন্ডল, নাজির ফকির, মজিবুর রহমান, কালা চান, রুস্তম আলী সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102