রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের চ্যালেঞ্জের পাহাড় সামনে রেখে নবাগত এসপির কড়া বার্তা: অপরাধে কোনো ছাড় নয় সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জে সম্প্রীতির আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ 🪪

গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রেখে অশালীন বক্তব্য ও নেতিবাচক প্রোপাগান্ডা পরিহার করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ( এনডিএ) -এর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, ১৮ কোটি মানুষ সভ্য ও গঠনমূলক রাজনীতির চর্চা দেখতে চায়, কোনো ধরণের ব্যক্তিগত আক্রমণ বা অসভ্য গালিগালাজ নয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির প্রাক্কালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজীব তাঁর বক্তব্যে বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম বিরোধীদলীয় নেতার মতো একজন জাতীয় নেতা তাঁর বক্তব্যে গঠনমূলক আলোচনা করবেন এবং গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করবেন। কিন্তু তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক এবং সভ্য সমাজে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “একদিকে একজন বিশেষ ব্যক্তির মুক্তি দাবি করা হচ্ছে, অন্যদিকে অশালীন ভাষায় উস্কানি দেওয়া হচ্ছে—এটি জাতির জন্য লজ্জাজনক। এ ধরনের আচরণ ভবিষ্যৎ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করবে। ১৮ কোটি মানুষ এমন রাজনীতি প্রত্যাশা করে না, যার প্রমাণ তারা বিগত নির্বাচনেই দিয়ে দিয়েছে।”

তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে রাজীব বলেন, “দেশের কোটি কোটি মানুষ তারেক রহমানের প্রতি আস্থাশীল। তাঁকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য সাধারণ মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে।”

দেশের বর্তমান পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, “বিগত ১৭ বছরের লুটপাট ও দুঃশাসন কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। দুই-তিন মাসেই অলৌকিক কোনো পরিবর্তন সম্ভব নয়। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সরকার কাজ করছে। গ্যাস ও বিদ্যুতের যে সাময়িক সীমাবদ্ধতা রয়েছে, দেশের মানুষ তা ধৈর্যের সঙ্গে মেনে নিয়েছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুতই এসব সংকট নিরসন হবে।”

বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি পরামর্শ দিয়ে বলেন, “যেকোনো অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে নিয়মমাফিক জানানো উচিত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ঢালাওভাবে সরকারের সমালোচনা করা যুক্তিসঙ্গত নয়।”

পরিশেষে মাশুকুল ইসলাম রাজীব দেশ গড়ার স্বার্থে সরকারি ও বিরোধী দল উভয় পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের আস্থাশীল ও গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আসুন, শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে আমরা সবাই মিলে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”

র‍্যালিতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102