রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের চ্যালেঞ্জের পাহাড় সামনে রেখে নবাগত এসপির কড়া বার্তা: অপরাধে কোনো ছাড় নয় সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জে সম্প্রীতির আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন সরকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদক সেবনের দায়ে তাদের প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো— সোনারগাঁও উপজেলার চর ভুলুয়া দক্ষিণ পাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে সিফাত হাওলাদার (১৯), একই এলাকার আজগর আলীর ছেলে মোঃ হৃদয় (২২) এবং মুরাদপুর দেওয়ান বাগ এলাকার সাইদুর রহমানের ছেলে মোঃ বিজয় (১৯)।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের বিধি মোতাবেক কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102