রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের চ্যালেঞ্জের পাহাড় সামনে রেখে নবাগত এসপির কড়া বার্তা: অপরাধে কোনো ছাড় নয় সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জে সম্প্রীতির আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় রেলের সম্পত্তি দখল করে দোকান নির্মাণ এবং ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে শুকুর আলী ও তাঁর ছেলে মাসুদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. রোকনউদ্দিন বলেন, ‘আমার ফিজিওথেরাপি প্রতিষ্ঠানে এসে বিভিন্নভাবে টাকা দাবি করা হয়। বিষয়টি আমি তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জকে মৌখিকভাবে জানিয়েছি।’

আরেক ব্যবসায়ী ফারুক বলেন, ‘তাঁদের সঙ্গে আমাদের কোনো দোকান ভাড়ার চুক্তি হয়নি। এরপরও বিভিন্ন কারণ দেখিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে টাকা নেওয়া হচ্ছে। দোকান ভাড়া ও অন্যান্য কথা বলে এ পর্যন্ত আমার কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছে।’

অভিযোগের বিষয়ে শুকুর আলী ও তাঁর ছেলে মাসুদ বলেন, ‘৫ আগস্টের পর সরকারি খাসজমি দখল করে দোকান তুলেছি। এখানে ব্যবসা করলে ভাড়া দিতে হবে।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ‘উক্ত সম্পত্তিগুলো রেলের সম্পত্তি। রেল কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। এসব সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য রেল মন্ত্রণালয়ের অধীনে পৃথক বিভাগ রয়েছে।’

জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক জানান, শুকুর আলীর বিরুদ্ধে অতীতেও অভিযোগ ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রাথমিকভাবে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। সর্বশেষ অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102