রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের চ্যালেঞ্জের পাহাড় সামনে রেখে নবাগত এসপির কড়া বার্তা: অপরাধে কোনো ছাড় নয় সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জে সম্প্রীতির আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ 🪪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে গণপ্রতিরোধের ডাক দিয়ে গঠিত হয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ এশা মুছাপুর বালুরমাঠ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

​অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নব কমিটির সভাপতি মঞ্জুর আলম মঞ্জু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, “আমাদের প্রধান লক্ষ্য মুছাপুর ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত করা। আমরা সুস্পষ্টভাবে মাদককে ‘না’ বলছি। এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।”

​সামাজিক আন্দোলনের রূপরেখা তুলে ধরে তিনি জানান, শনিবার বাদ আসর ‘নয়াগাঁও মসজিদ’ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ ১ থেকে ৯ নম্বর প্রতিটি ওয়ার্ডেই এলাকাবাসীকে সংগঠিত করে মাদকবিরোধী প্রতিরোধ দুর্গ গড়ে তোলা হবে।

​অপরাধে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু বলেন, “যারা মাদক ব্যবসা ও অপকর্মের সাথে জড়িত, আপনারা অবিলম্বে ভালো পথে ফিরে আসুন। ভালো পথের কাতারে আসলে আপনাদের স্বাভাবিক জীবনে স্বাগত জানানো হবে। কিন্তু সমাজ ও তরুণ সমাজকে ধ্বংস করার চেষ্টা চালানো হলে কিংবা এই আন্দোলনে প্রতিরোধ সৃষ্টির চেষ্টা করা হলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে কঠোর জবাব দেবে।”

​তিনি আরও স্পষ্ট করেন, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা মাদকের স্পট চিহ্নিত হলে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নিয়ে তা চিরতরে বন্ধ করা হবে। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিপূর্বেও একাধিক স্পটে হস্তক্ষেপ করে মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়েছে।

​মুছাপুর ইউনিয়নকে সারাদেশের মধ্যে একটি রোল মডেল ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এলাকার প্রতিটি সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় এ মিশন সফল হবে। সংবাদকর্মী ও সাধারণ মানুষকে এ সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল কাশেম, শওকত, সেলিম মাহামুদ, খোকন, সেক্রেটারি মনির ভেন্ডার, সহ সেক্রেটারি মিজান, দেলোয়ার, জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক মো ইসহাক মিয়া ও রুবেল, ক্যাশিয়ার দিদার, রিয়াজুল ইসলাম সহ আরো অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102