রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের চ্যালেঞ্জের পাহাড় সামনে রেখে নবাগত এসপির কড়া বার্তা: অপরাধে কোনো ছাড় নয় সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জে সম্প্রীতির আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ 🪪
আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ ও নারায়ণগঞ্জের চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা সফল করতে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ। 
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা মো. আবদুল জব্বার লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মাওলানা আবদুল জব্বার বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আল্লাহর মেহেরবানিতে আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি। আমরা বৈষম্যমুক্ত একটি দেশ চেয়েছিলাম। কিন্তু অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোটের রায় হয়েছিল, তার বাস্তবায়ন হয়নি। এ কারণেই ৫ সেপ্টেম্বরের এই কর্মসূচি।”
তিনি বলেন, ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রায় তিন শতাধিক গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চে অংশ নেবে। চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে সকাল ৯টায় পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে আগের তুলনায় বিদ্যুৎ বিল অতিরিক্ত আসছে বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দেশের সর্বত্র দলীয়করণ বন্ধ করতে হবে।
তিনি বলেন, “আমরা আশা করছি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা নারায়ণগঞ্জের পথসভায় উপস্থিত থাকবেন। কর্মসূচিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এ কর্মসূচিতে সবাইকে আগাম দাওয়াত জানাচ্ছি।”
১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে। সকাল ৯টায় চিটাগাং রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পরে লং মার্চটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে সমাপনী মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে।
লং মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশের লেন ব্যবহার করে লং মার্চের বহর অতিক্রম করায় সাময়িকভাবে যানবাহন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ জন্য জনগণের কাছে আগাম দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেন মাওলানা আবদুল জব্বার।
একই সঙ্গে সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিকদের লং মার্চ সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারন সম্পাদক আল-আমিন রাকিব, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম,  নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আবদুল মোমিনসহ ১১ দলীয় ঐক্যের
অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102