মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ইজরায়েলী হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৩৮ 🪪

ইজরায়েলী হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১৬ই অক্টোবর) বাদ আছর নগরীর ডিআইটি চত্বর থেকে ইজরায়েলী হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বায়লাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলটি বের করেন।পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে গিয়ে সমাপ্ত করেন।

 

এ সময় সভাপতির বক্তব্যে মাওলানা দ্বীন ইসলাম বলেন, আমরা মুসলমান ভাই ভাই এবং একটি দেহের ন্যায়। শরীরের কোথাও আঘাত পেলে যেমন সমস্ত শরীরে তার অনুভব হয়, ঠিক তেমনে বিশ্বের কোন প্রান্তে মুসলিম আঘাতপ্রাপ্ত হলে সেটা সমগ্র মুসলিম উম্মাহর অন্তরে আঘাত লাগে। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম আছি ও থাকবো ।ইজরায়েলের জারয সন্তানরা গাজায় বর্বরচিত বোমা হামলা করে হাজারো মুসলমানদের হত্যা করেছে। মুসলিম বিশ্বের কাছে আহবান জানাচ্ছি এর পাল্টা জবাব দিয়ে তাদের নিশ্চন্ন করে দিন। তিনি আরও বলেন, জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহিদ হয়েছে তাদের রক্ত কোনোদিন বৃথা যাবেনা ইনশাল্লাহ, প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো, চরমনাই পীর সাহেব যে কর্মসুচি দিবে আমরা তা পালন করবো। সমাবেশ শেষে মিছিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইজরায়েলের পতাকা ও নেতানিয়াহুর কুশপৌত্তলিকা দাহ করে তৌহিদী জনতা।

এছাড়াও নগর সভাপতি মুফতি মাসমু বিল্লাহ বলেন, অবৈধভাবে ইজরায়েল ফিলিস্তিনের উপর অমানবিক বোমা হামলা করেই যাচ্ছে। হাজারো অসহায় শিশু, নারী-পুরুষকে শহীদ করে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো দুঃখ ও পরিতাপের বিষয়, জাতিসংঘ এখানে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। তাহলে জাতিসংঘের কাজ কী আমরা জানতে চাই।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলের পূর্বক সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ও মহানগরের নেতা হাফেজ আমিন উদ্দিন, নুর হোসেন, নগর সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, মুহা. সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ না:গঞ্জ জেলা ও নগর সভাপতি যথাক্রমে মুহা. যুবায়ের, হাফেজ রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি আব্দুল হান্নান, মেহেদী হাসান সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102