শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬২ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নাগরিক সমাজ ঐক্য কমিটির সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপু।

বুধবার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আত্মদানকারী বীর শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ অপু বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। বিশেষ করে প্রাচ্যের ডান্ডিখ্যাত আমাদের এই নারায়ণগঞ্জের পোশাক শিল্পসহ বিভিন্ন কল-কারখানায় কর্মরত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। মহান মে দিবস আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দেয়।”

শ্রমিকদের বর্তমান জীবনমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ মে দিবসের এই দিনে আমাদের জোরালো দাবি—শ্রমিকদের জন্য জীবনযাত্রার মানের সাথে সঙ্গতিপূর্ণ সম্মানজনক মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় রাজপথে আছি। আমরা এমন একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে এবং তাদের মানবিক মর্যাদা সুরক্ষিত থাকবে। কোনো প্রকার শোষণ ও বঞ্চনা সহ্য করা হবে না।”

পরিশেষে শেখ মোহাম্মদ অপু নারায়ণগঞ্জের সকল শিল্প কারখানার শ্রমিক ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থেকে অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102