মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ডাকঘরে সামিয়া ইসলামের ‘অজেয়’ সাম্রাজ্য, এখনো রয়েছে বহাল তবিয়তে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আঞ্জুম রিফাত ও হিরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ড বিএনপির বিশাল শোডাউন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁ বিএনপি কাঁচপুর ব্রিজে এনজিবি আহ্বায়কের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে আলীরটেক ইউনিয়ন বিএনপির শোডাউন হাজিরা খাতায় আগাম সই ও অনুপস্থিতি: প্রতিমন্ত্রীর অভিযানে নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ আনন্দধামের উপদেষ্টা প্রয়াত দিবা ও সাগরের স্বরণে আলোচনা ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত কদম রসূল সেতুর কাজে বাধা অবৈধ স্থাপনা উচ্ছেদে নাসিক প্রশাসককে স্মারকলিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মনোনীত হওয়ায় নজরুল ইসলাম খানকে গার্মেন্টস শ্রমিক দলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান মন্ত্রী পদমর্যাদায় দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা মনোনীত হয়েছেন। এই মর্যাদাপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রবীণ এই বর্ষীয়ান রাজনীতিবিদ ও শ্রমিক নেতার সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন কাউছার এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফর নাহার লতার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা তাঁকে এই অভিনন্দন জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা রনি, যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হারুন অর রশীদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের তৃণমূল ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, নজরুল ইসলাম খানের মতো একজন পরীক্ষিত, ত্যাগী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতাকে মন্ত্রী পদমর্যাদায় এমন গুরুত্বপূর্ণ পদে আসীন করায় দেশের আপামর মেহনতি মানুষ ও শ্রমিক সমাজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নেতৃবৃন্দ এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নজরুল ইসলাম খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের রাজনৈতিক পথচলার সার্বিক সাফল্য কামনা করেন।

প্রবীণ এই নেতাও গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায় ও দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102