শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২০১ 🪪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বাদ যোহর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করেন। এসময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

উক্ত শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির  সদস্য ও ১৬ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ ও যুবদল নেতা মোঃ রনি।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ জুয়েল, মো. মামুন, মো. শুভ, মোহাম্মদ পাবেল, মোহাম্মদ ইমন, মো. রাজন, মো. রিপন, মামুন নাঈম, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ রবিউলসহ সদর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশেষ এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জের বাবুরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ নাঈম। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের মুক্তি কামনায় আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102