সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবাসহ মো. জাবের হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেনের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের নেতৃত্বে এসআই রুবেল মিয়া, এসআই মিঠুন কুমার দত্ত ও এসআই সোহেল মিয়াসহ ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর ভূঁইয়া ব্রিক্সের সামনে পাকা রাস্তার ওপর ওঁৎ পেতে থাকে ডিবি সদস্যরা। এসময় সন্দেহভাজন মাদক কারবারি জাবের হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জাবের হোসেন বন্দর থানার শ্রীরামপুর এলাকার দিন মোহাম্মদের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102