শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

মুসলিমনগরে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৭ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ নেতাকর্মীদের নিয়ে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর ও আশপাশ এলাকায় গণসংযোগ করেছেন
২৩ নভেম্বর-২০২৫, রবিবার বিকালে বিসিক শাসনগাঁও শাহী মসজিদ থেকে গণসংযোগ শুরু হয়ে এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর, কাশীপুরের শান্তিনগর ও হাজিপাড়া এলাকায় গণসংযোগ করা হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি আবু কাউসার সরকার, প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102