বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চিত্তরঞ্জন ও বরফকল মাঠে গরুর হাট ইজারা না দিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ 🪪

নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন মাঠ ও বরফকল মাঠে গরুর হাট স্থাপনের সম্ভাব্য পরিকল্পনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এ আবেদন জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, চিত্তরঞ্জন মাঠ নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী ক্রীড়া স্থান, যেখান থেকে বহু জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছেন। সাবেক ফুটবলার সুজন ভূঁইয়া, বর্তমান জাতীয় দলের সহ-অধিনায়ক তপু বর্মন, হৃদয় এবং সাবেক ক্রিকেটার মো. শরীফের মতো তারকারা এ মাঠ থেকে উঠে এসেছেন। এখানে সোনালী অতীত ক্লাব ও বিভিন্ন ক্রীড়া একাডেমি নিয়মিত প্রশিক্ষণ দেয়। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন, গরুর হাট বসানো হলে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে এবং খেলার পরিবেশ নষ্ট হবে।

অন্যদিকে, বরফকল মাঠে দীর্ঘদিন ধরে শাপলা ক্রীড়া সংসদ, মহসীন ক্লাব, পোলস্টার ক্লাবসহ স্থানীয় সংগঠনগুলো খেলাধুলার আয়োজন করে আসছে। এ মাঠ থেকেও সম্রাট হোসেন, সুজন, তপু, রিয়াজের মতো খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। বাসিন্দাদের মতে, গরুর হাট বসালে মাঠের স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়বে এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ কমে যাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।

আবেদনকারীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের কাছে দুই মাঠকে গরুর হাট হিসেবে ইজারা না দেওয়ার এবং সেগুলোকে ক্রীড়া চর্চার জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, শহরের সীমিত খেলার মাঠ ধ্বংস হলে ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া বিকাশ বাধাগ্রস্ত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102