বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডিসি ও এসপি’র সাথে লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নান উৎসব এবারও আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎসবের শান্তিপূর্ণ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের ভূমিকার জন্য লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার ( ৮ এপ্রিল ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎকারে উৎসব কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কে ধন্যবাদ জানানো হয়। কমিটির নেতারা বলেন, প্রশাসন ও পুলিশের সমন্বিত সহযোগিতার কারণে এবারের উৎসব নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক তাপস কর্মকার, উপদেষ্টা শিখণ সরকার শিপন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর প্রমুখ।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার উৎসবের সফল আয়োজনে সকলের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, লাঙ্গলবন্দ স্নান উৎসব হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা প্রতি বছর নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ ও ধর্মীয় মর্যাদার সাথে পালিত হয়। এবারও লাখো ভক্তের অংশগ্রহণে উৎসবের রঙিন আয়োজন সকলের নজর কেড়েছে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102