বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জে ডাকাতি চক্রের তিন সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪০ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও জাহাজ লুটের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের কিনা ইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া ও খালেকের ছেলে মনির হোসেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।

ওসি লিয়াকত আলী জানান, শনিবার রাতে ১০-১২ সদস্যের একটি ডাকাত চক্র নদীতে চলাচলরত জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত অভিযান চালায়। এ সময় তিন ডাকাতকে আটক করা সম্ভব হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

অভিযানে ডাকাতদের কাছ থেকে বিভিন্ন সময়ে লুট হওয়া জাহাজের ব্যাটারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102