বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কর্মী সম্মেলন বাস্তবায়নে চাষাঢ়ায় খেলাফত মজলিসের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ 🪪
আগামী ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি বিকালে শহরের চাষাঢ়া এলাকায় গণসংযোগ করা হয়েছে। 
খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সাবেক সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।
গণসংযোগের সময় চাাঢ়ায় অবস্থিত বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ও রাস্তায় মিছিল সহকারে প্রচারণা চালানো হয়। বাগে জান্নাত থেকে মিছিল শুরু হয়ে মিশনপাড়া মোড় ঘুরে জামতলা ঈদগাহের সামনে দিয়ে মাসদাইর বাজার গিয়ে সমাপ্ত হয়।
উল্লেখ্য- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে আমীরে মজলিস ও মহাসচিবের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। শাখায় শাখায় ব্যাপক প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102