বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

আলোচিত দাড়ি-গোঁফযুক্ত ছবিটি কি শামীম ওসমানের?

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪০৫ 🪪

আলোচিত দাড়ি-গোঁফযুক্ত ছবিটি কি শামীম ওসমানের?

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মীই দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানও দেশ ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে তার হজের ছবি দাবিতে একটি ছবিতে দাড়ি-গোঁফ যুক্ত করে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবিটি অনুসন্ধানের পর এমনটি জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আলোচিত এই ছবিটি আসল নয়। এটি ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময়ের শামীম ওসমানের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেখানে দাড়ি-গোঁফ যুক্ত করে সাম্প্রতিক ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ জুলাই ‘মহানবী (সা.)-এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবিটির সঙ্গে আলোচিত ছবিটির পোশাক, ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায়।

সেখানেও আলোচিত ছবিটির অনুরূপ দৃশ্য দেখা যায়। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওসমানের পুরোনো ছবি সম্পাদনা করে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার হচ্ছে।

রিউমর স্ক্যানার জানায়, শামীম ওসমানের বর্তমানে অবস্থান বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। সুতরাং, ২০২২ মদিনায় শামীম ওসমানের একটি ভিডিও থেকে তার ছবি নিয়ে তাতে দাঁড়ি-গোঁফ যুক্ত করে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি সম্পাদিত।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102