বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

জাকির খান বেকসুর খালাস পাওয়ায় শ্রমিক দল নেতা খোকনের শুকরানা দোয়া ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ 🪪

জাকির খান বেকসুর খালাস পাওয়ায় শ্রমিক দল নেতা খোকনের শুকরানা দোয়া ও মিষ্টি বিতরণ

ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বেকসুর খালাস পাওয়ায় আল্লাহ’র কাছে শুকরিয়া, বিশেষ দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) বাদ আসর শহরের চাঁনমারি রেললাইন জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: খোকনের উদ্যোগে এ দোয়া ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে খোকন বলেন, আমাদের প্রাণের নেতা জাকির খান একটি মিথ্যা হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন। আমি এ জন্য সর্ব প্রথম পরম করুনাময় আল্লাহ্’র দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দোয়া করছি, আল্লাহ্ যেন আমার নেতাকে সব সময় ভালো ও সুস্থ রাখেন। আমি বলতে চাই, নারায়ণগঞ্জের একজন সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব হলো জাকির খান। তার সাথে বর্তমান বিএনপির কোন নেতার তুলনা করা যায় না। কারণ, তিনি কোন আঁতাঁতের রাজনীতিতে বিশ^াসী নন। যতই হুমকি ধমকি আর মামলা হামলা দেওয়া হোক না কেন, তিনি কখনই ওই ফ্যাসিস্টদের সাথে আঁতাঁত করেন নি। কারো কাছে মাথা নত করেন নি। তিনি সেই সময়েও ছিলেন বাঘ, এখনও বাঘই আছেন। সত্যিই আমরা গর্বিত, আমরা ধন্য এমন একজন নেতা পেয়ে যার গর্জনে এখনও রাজপথ কেঁপে উঠে। আমরা এমন সাহসী নেতাকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতৃত্বে দেখতে চাই। কারণ, তার মত নেতার পক্ষেই রাজপথ দখলে রাখা সম্ভব ।

বক্তব্য শেষে জাকির খান বেকসুর খালাস পাওয়ায় আল্লাহ্’র কাছে শুকরিয়া ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জু খান, সদর থানা শ্রমিক দলের যুগ্ম মো: সুমন হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা জিএম জিতু প্রমূখ।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সব আসামীকে খালাস দেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য আসামীরা হলেন জাকির খানের দুই ছোট ভাই জিকু খান ও মামুন খান, তাঁর সহযোগী জঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির আহমেদ ও আবদুল আজিজ। তাঁদের মধ্যে মনিরুজ্জামান শাহীন মারা গেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102