বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৩৩ 🪪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও ৩১ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বাছাই পর্ব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৭ এপ্রিল সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহীন প্রমুখ।

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এইচ এ আক্তারুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মোল্লা,নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাকসুদ হোসেন রকি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সফল প্রমুখ।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, ছড়া গান, দেশাত্ত্ববোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, সাধারণ নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি ও একক অভিনয় বাছাই করা হয়।

প্রধান অতিথি শাহাদাত হোসেন সাজনু সহ অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে সাটিফিকেট প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102