বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

আমার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র -দলিল লিখক আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২২৮ 🪪

আমি আমার মাকে মারধর করে জমি লিখে নিয়েছি বলে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবী করেছেন দলিল লিখক আলমগীর হোসেন।

রবিবার (২১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে গনমাধ্যম কর্মীদের উপরোক্ত কথা বলেন।

আলমগীর হোসেন আরো বলেন,গতকাল কয়েকটি পত্রিকায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ হয়েছে।আমি নাকি জামিনে বের হয়ে এসে আমার মা,ভাবী,মামাকে হুমকি দিয়েছি।যা আদৌ সত্য নয়।প্রকৃত ঘটনা হচ্ছে আমার মা স্বেচ্ছায় আমাকে সহ আরো ৩ ভাইবোনকে জমি লিখে দেন।কিন্তু বড় ভাই বিদেশ থাকায় তাকে লিখে দেননি।এ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাবী,বড় ভাই ও মামা সহ একটি কুচক্রী মহল আমার সুনামহানি করার জন্য ষড়যন্ত্র শুরু করে।

প্রকৃত ঘটনা হলো আমি আমার ভাই-বোনদের লালন পালন করেছি।নিজের কষ্টাজিত অর্থ পরিবারের প্রতি ব্যয় করেছি।আমার মার সমস্ত চিকিৎসা ও ভরনপোষণ আমিই বহন করে আসছি।আমার মাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কুচক্রী মহল। আমি তাদের আসল চরিত্র গনমাধ্যমে প্রকাশ করবো ইনশাআল্লাহ।

আমি জামিনে এসে আমার মা,মামা ও ভাবীর সাথে কোন কথা বলিনি।তাদের হুমকি দেয়ার প্রশ্ন আসেনা।
আমি উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102