বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৮ 🪪
নারায়ণগঞ্জ সদরের গোগনগর এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ১১ মার্চ বুধবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন বলেন
চাঁদাবাজি, গুণ্ডামির রাজনীতি আমরা করবোনা। আর কাউকেই করতে দিবোনা। নারায়ণগঞ্জের গোগনগর সৈয়দপুরের মানুষ খুবই সচেতন পরিবর্তনের পক্ষে যেভাবে ভোট দিয়ে শাপলা কলিকে জিতিয়েছেন। ঠিক তেমনেই সন্ত্রাসী, গুণ্ডাদের, চাঁদাবাজদের আপনারা এলাকাবাসীই ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবেন। তিনি আরো বলেন এই জনপদে বিগত আমলে সন্ত্রাসীর রাজা গডফাদার’রা সমাজের  বিভিন্ন জায়গা গুলোতে গুন্ডা মাস্তান বসিয়ে রেখেছিলেন। বিশেষ করে মসজিদ কমিটি গুলোতে। তাই ইমাম সাহেবরা মসজিদের মিম্বারে বসে হক কথা বলতে পারেনি। এসময় তিনি এলাকাবাসীর উদ্দ্যেশে আরো বলেন যেকোনো ভালো কাজের সর্বচ্চো সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন তিনি সূরা আল-বাকারার ১৮৩ নম্বর আয়াত উল্লেখ করে বলেন আল্লাহ তায়ালা বলেছেন: “হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া বা পরহেজগারিতা অর্জন করতে পার”  এতে আমরা বুজি রোজা আহমাদের তাকওয়া অর্জন বা আল্লাহর সন্তুষ্টি অর্জনকরাকেই বুজিয়েছেন। তিনি আরো বলেন তরুন উদীয়মান এমপি আবদুল্লাহ আল আমিন ইসলামের পক্ষে সংসদে কথা বলবেন পাশাপাশি জনগণের প্রত্যাশিত দাবি গুলো তুলে ধরবেন।
নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিন থানা যুব থানার সভাপতি হাফেজ  মাওলানা আকতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিন থানা যুব থানার আমীর খলিলুর রহমান টিটু,  মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসান প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102