সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক জনদুর্ভোগ লাঘবে যানজট ও দখলমুক্ত শহর গড়তে সম্মিলিত চেষ্টা চলছে: এড.টিপু সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- আবদুল জব্বার  সোনারগাঁয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  নারায়ণগঞ্জে নৌমন্ত্রীকে জাকির খানের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিদার খন্দকার  দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের অবস্থান ও মশাল মিছিল ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ সদস্যদের মাঝে মহিলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ সিমরাইলে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি: ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরতের আল্টিমেটাম দিলেন যুবদল নেতা সজিব পবিত্র রমজান উপলক্ষে ১২০০ অসহায় পরিবারের মাঝে সমাজসেবক মাসুদুজ্জামানের মাংস বিতরণ

সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৩ 🪪
১লা মার্চ নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে রবিবার, বাদ আসর নারায়ণগঞ্জ শহরে এক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। 
এসময় তিনি বলেন মাওলানা আবদুল জব্বার বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। তিনি সমাজের বিত্তবানদের নিয়মিত যাকাত প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন
সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে আগে ব্যক্তিকে সংশোধ করতে হবে তাহলেই রাষ্ট্র সংশোধন সম্ভব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুর রহমান, দেওভোগ মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুল উলুম শায়েখ সানি।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মোঃ অমিত হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102