বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বক্তাবলী পরগণা ফরায়েজি আন্দোলন ও ময়ালী কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক ও মহাসচিব মোখতার হোসাইন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫১ 🪪

বক্তাবলী পরগণা ফরায়েজি আন্দোলন ও ময়ালী কমিটির পঞ্চবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সভাপতি এবং আলহাজ্ব মাওলান মুফতি মুহা: মোখতার হোসাইন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো.লোকমান হোসাইন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়াণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে ও মো. লোকমান হুসাইন,নূরে আলম সিদ্দিক এবং সরদার সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুরের পীর হাজী শরীয়ত উল্লাহ (রহ) ৬ষ্ঠ পুরুষ মরহুম পীর মেহসেন উদ্দিন আহমেদ ( দুদু মিয়া) রহ. এর সর্বকনিষ্ঠ সাহেবজাদা পীর আলহাজ্ব হযরত মাওলানা মবিন উদ্দিন আহমাদ নওশীন মিয়া সাহেব।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নব গঠিত কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, নতুন এই কমিটির সবাইকে নিয়ে এবং পীর সাহেবের পরামর্শে আগামী দিনগুলো এক সাথে কাজ করব। এছাড়াও পরগাণায় বার্ষিক ওয়াজ মাহফিল ও বিভিন্ন সামাজিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।তিনি বক্তাবলী পরগণার ঐতিহ্যবাহী সংগঠনের দীর্ঘ সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির সিনিয়র সহ -সভাপতি মো. আওলাদ হোসেন মেম্বার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. জসিম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট আওলাদ হোসেন, হাজী ইব্রাহিম খলিল, মো. নজরুল ইসলাম বাবু,আলহাজ্ব কালা চান বেপারি,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো. আক্তারুজ্জামান, মো.আনিসুর রহমান খোকন, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, সহ- সমাজ বিষয়ক সম্পাদক রোটারিয়ান নুরুজ্জামান জিকুসহ অত্র পরগণার বিভিন্ন গ্রামের বাহাদুরপুর পীর সাহেবের শত শত অনুসারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102