বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

চাষাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘বন্ধু মহলের’ দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ 🪪

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বাদ জোহর নগরীর চাষাড়া আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটে ‘বন্ধু মহলের’ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়া, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মিলাদ ও দোয়া শেষে উপস্থিত গরিব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার (তবারক) বিতরণ করা হয়।

বন্ধু মহলের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. শহিদ, মো. সোহেল, মো. পলাশ, মো. আল আমিন, মো. বাদশা, মো. সাজু হোসেন, মো. দিদার হোসেন, জীবন এবং বিশিষ্ট ক্রীড়াবিদ আরিফ হোসেন ও মো. সবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102