তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও ‘গণতন্ত্রের মা’ খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), নারায়ণগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা.ফারুকুল ইসলাম এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি ছিলেন জাতির অন্যতম অভিভাবক।”
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশমাতার আত্মাকে শান্তি দান করেন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”
বিবৃতিতে বিপিএইচসিডিএ-এর নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে, এই শোকাবহ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গলে সকলের মাঝে সহমর্মিতা ও ঐক্যের শক্তি কামনা করেন তাঁরা।