বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে সজল-সাহেদের নেতৃত্বে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন ও আগমনকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে বিশাল আনন্দ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় নগরীর খাঁনপুর বরফকল এলাকা থেকে এই মিছিলটি বের করা হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব মো. সাহেদ আহমেদের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীদের ঢল নামে।

আনন্দ মিছিলটি খাঁনপুর এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন এবং তার আগমনের অপেক্ষায় উল্লাস প্রকাশ করেন।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এলাহী সোহাগ, মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মো. অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, মো. শাকিল, আহসান খলিল, সাইফুল ইসলাম ও জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও মো. শহিদুল ইসলামসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলার মানুষের আস্থার প্রতীক। তাঁর আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজপথ আজ উজ্জীবিত। আমরা প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

মিছিলটি শান্তিপূর্ণভাবে নগরীর বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102