বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ফতুল্লা থানা বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী, নারায়ণগঞ্জবাসী এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বিপ্লব।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছিলাম লাল-সবুজের পতাকা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম মানচিত্র।

সাইফুল ইসলাম বিপ্লব তাঁর বার্তায় আরও বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। এবারের বিজয় দিবসে আমাদের শপথ হোক—ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। যেখানে মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত থাকবে।’

পরিশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102