মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব

জনগণের সাথে সরাসরি সংযোগ: মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ধানের শীষের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯০ 🪪

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী জনাব মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে এক বিস্তৃত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জের ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণসংযোগে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, ধানের শীষের প্রচারণা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা এলাকার দোকানপাট, মার্কেট ও আবাসিক এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মহসিন উল্লাহ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খোকন, সহ-সভাপতি সুলতান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মোঃ কামাল মন্ডল, প্রস্তাবিত আহ্বায়ক রুহুল আমিন, এবং ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্হ্বায়ক মোঃ কবির হোসেনসহ স্থানীয় বিএনপি, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দ বলেন,

“ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি গণতন্ত্র, ন্যায় ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। জনাব মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী। বিএনপির ৩১ দফা হলো একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণের রূপরেখা, যা জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করবে। আমরা সেই লক্ষ্যেই ঘরে ঘরে যাচ্ছি, মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি।”

নেতাকর্মীরা গণসংযোগের সময় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল বিভ্রান্তি, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠিত থাকার আহ্হ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102