বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শহীদ জিয়া হল পুনর্নির্মাণের দাবি জানালেন সাবেক কাউন্সিলর খোরশেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ 🪪

নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত ঐতিহাসিক শহীদ জিয়া হল অবিলম্বে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। মঙ্গলবার শহীদ জিয়া হলের আংশিক পরিচ্ছন্নতা অভিযান এবং ফলকে থাকা শহীদ জিয়ার পুরোনো ছবি পরিবর্তনের সময় তিনি এই জোরালো দাবি তোলেন।

খোরশেদ অভিযোগ করেন, “ফ্যাসিবাদী শক্তি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নাম মুছে ফেলে ইতিহাস বিকৃত করতে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করে দিয়েছে।” তিনি বলেন, “আমরা অবিলম্বে শহীদ জিয়া হলকে পুনর্নির্মাণের দাবি জানাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে এবং মহানায়কদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন শওকত খন্দকার, মুসা, মিঠু আহমেদ, ইমন, ওসমান গনি, রানা মুন্সী, রাসেল মনির, কাওসার জুলহাস, কুতুবউদ্দিন, পারভেজ, নিপু, উৎসব, কাজী দেলোয়ারসহ সাবেক যুবদল নেতাকর্মীরা। তারা খোরশেদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ফ্যাসিবাদী শাসনের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা জানান।

উল্লেখ্য, গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে শহীদ জিয়া হলের নাম বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। এছাড়াও শহীদ জিয়ার ম্যুরাল ভাঙচুর ও অপসারণ এবং পরিকল্পিতভাবে হলটিকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মহানগর বিএনপি নেতা খোরশেদের এই দাবি শহীদ জিয়ার স্মৃতি রক্ষা এবং ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102