বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সমাজ পরিবর্তনের অগ্রনায়ক ড.আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ 🪪
মানবতার কল্যাণে নিবেদিত এক নাম ড.আতাউর রহমান। তিনি রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকে এর সাংগঠনিক সম্পাদক। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ রক্ষায় কাজ করে ইতিমধ্যে এই সংগঠনটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সোনারগাঁ গজারিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। করোনাকালীন সময় থেকে শুরু করে বর্তমানে পর্যন্ত এই ফাউন্ডেশন খাদ্য ও চিকিৎসা সহায়তা, বস্ত্র বিতরণ, স্কুল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে নিয়মিতভাবে।

ড.আতাউর রহমান বলেন,“মানুষের জন্য কিছু করতে পারাটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তরুণ প্রজন্মকে মানবিক কাজে যুক্ত করা এবং তাদের দক্ষ করে গড়ে তোলাই রেনেসার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন,“রেনেসা শুধু একটি ফাউন্ডেশন নয়, এটি মানবতার এক আন্দোলন। আমাদের স্বপ্ন— একটি বৈষম্যহীন সমাজ, যেখানে কেউ অনাহারে থাকবে না, কেউ বেকার থাকবে না। সবাই নিজের অবস্থান থেকে যদি একটু এগিয়ে আসে, তাহলে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেরি হবে না।”

ফাউন্ডেশনের সদস্য শাহাদাত হোসাইন জানান, আতাউর রহমান শুধু একজন সংগঠক নন, তিনি একজন অনুপ্রেরণাদায়ী মানুষ। নিজের অর্থে বহু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। শিক্ষা ও মানবিক সহায়তায় তাঁর অবদান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সমাজকর্মী এম এ মহিন সরদার বলেন, “আতাউর রহমান আমাদের এলাকার গর্ব। তাঁর নেতৃত্বে রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অনেক দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। এমন একজন মানুষ সমাজের আলোকবর্তিকা।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ড.আতাউর রহমান বলেন,“আমরা শিক্ষা ও কর্মসংস্থান খাতে আরও বড় প্রকল্প নিতে যাচ্ছি। বিশেষ করে তরুণদের জন্য আইটি ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিসীম— তাই আমরা তাদের পাশে থাকতে চাই।”

রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনের প্রশংসা পেয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102