বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কারামুক্ত শ্রমিক নেতৃবৃন্দকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৭ 🪪

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এবং রবিনটেক্স গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি সিমা আক্তারসহ কারামুক্ত শ্রমিক নেতৃবৃন্দকে আজ শুক্রবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার ২নং রেল গেইটস্থ জেলা কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নেতা-কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, রবিনটেক্স গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, নাসা তাইপে টেক্সটাইল মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানা, গাবতলি পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখা, রূপগঞ্জ থানা, ফতুল্লা থানা শাখা, কাঁচপুর শিল্পাঞ্চল শাখা এবং ভয়েস অব ওয়ার্কার্স।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কারামুক্ত শ্রমিক নেতৃবৃন্দের মুক্তিতে আনন্দ প্রকাশ করেন এবং শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102