মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত কদম রসূল সেতুর কাজে বাধা অবৈধ স্থাপনা উচ্ছেদে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই, তদন্তের নির্দেশ সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায়  পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা

৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৫ 🪪
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে ঘোষিত ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর যুব বিভাগ। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় চাষাঢ়াস্থ আন-নূর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চ বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনার সূচনা করবে। এই কর্মসূচির মূল লক্ষ্য কেবল সরকার পতন নয়; বরং জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা। জামায়াতে ইসলামী জনগণের ওপর শাসক হয়ে নয়, বরং সেবক হয়ে কাজ করতে চায়।
​লং মার্চ সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে বাস্তবায়নে যুব নেতাদের বিশেষ নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন চিটাগাংরোড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সুনির্দিষ্ট এলাকায় শৃঙ্খলার সাথে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পুরো রুটকে ৭-৮টি স্পটে ভাগ করে প্রতি স্পটে মূল দায়িত্বশীল ও সহ-দায়িত্বশীলদের অধীনে প্রয়োজনীয় সকল  সদস্যের দল গঠন করা হবে।  লং মার্চে যেকোনো প্ররোচনা এড়িয়ে পূর্ণ শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং নেতৃত্বের নির্দেশ ও ‘চেইন অব কমান্ড’ কঠোরভাবে মেনে চলতে হবে।
​মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চকে সর্বাত্মকভাবে সফল করতে যুবসমাজকে সুসংগঠিতভাবে মাঠে থাকার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102